
যদি কোন শিক্ষার্থী আমাদের কোর্সে টেকনিক্যাল সমস্যার কারণে প্রবেশ করতে না পারেন, অথবা কোর্সে প্রদত্ত রিসোর্সসমূহ না পান বা ভুলবশত অন্য কোন কোর্স ক্রয় করেন, তাহলে তারা রিফান্ডের জন্য আবেদন করতে পারেন। রিফান্ড প্রক্রিয়া যাচাইয়ের মধ্য দিয়ে যাবে এবং রিফান্ড সফল হলে, ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে অর্থ ফেরত পাঠানো হবে।
আপনি যদি একটি একক কোর্স বা কোর্সের প্যাকেজের জন্য অর্থ প্রদান করে থাকেন, তাহলে আপনি ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
রিফান্ডের আবেদন শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনি ৪৮ ঘণ্টার মধ্যে 16910-এ ফোন করে আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন। আপনার রেজিস্ট্রেশনকৃত ইমেইল এবং ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করা আবশ্যক।
রিফান্ডের আবেদন সফল হলে আপনার কোর্সটি সাময়িকভাবে লক করা হবে। আবেদন গৃহীত হলে, আপনি কোর্স থেকে সরিয়ে নেওয়া হবেন এবং অর্থ ফেরত প্রক্রিয়া শুরু হবে। অর্থ ফেরতের সম্পূর্ণ প্রক্রিয়া ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে।